ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নিজামীর ফাঁসির রাতেই আ. লীগের ‘পতন’!

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১১, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকার ২০১৬ সালের ১০ মে রাতে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এর ঠিক নয় বছর পর একই তারিখে ২০২৫ সালের ১০ মে রাতেই পতন হলো সেই আওয়ামী লীগের। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

জানা যায়, ২০১৬ সালের ১০ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিবাগত রাত ১২টা দশ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছিল।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

তবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সে সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি, ফলে রায় কার্যকর করা হয়।

তবে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করায় সে সময় আওয়ামী লীগ সরকারের তীব্র নিন্দা জানিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষ করে তুরস্ক ছিল সবচেয়ে সরব।

সে সময় দিল্লিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড. বুরাক আকচাপার বলেছিলেন, এই ফাঁসি কার্যকর করায় তারা যে ক্ষুব্ধ, সেটা প্রকাশ করাটা তুরস্কের অধিকারের মধ্যেই পড়ে এবং তুরস্ক নিজামীকে কোনো যুদ্ধাপরাধী নয়, বরং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই দেখেন। সেসময় নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে তুরস্ক ঢাকা থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল। এছাড়া তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তীব্র ভাষায় এই ফাঁসির নিন্দা করেছিলেন।

এই ঘটনার ঠিক নয় বছর আন্দোলনের মুখে অবশেষে দেশের অন্যতম পুরনো দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এই সংশোধনীর আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।’

বৈঠক শেষে বেরিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ ব্রিফিংয়ে জানান, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হবে।’

আসিফ নজরুল আরো বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তাদের একজন দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান: পিনাকী

রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের প্রার্থী আমীর হামজার নির্বাচনী মোটর শোভাযাত্রা

নেত্রকোনার বারহাট্টা উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা জিনিয়া জামান এর যোগদান

জুলাই আদেশ ঘোষণা হচ্ছে আজ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ২