ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় তারুণ্যের উৎসবে মাদকবিরোধী ফুটবলের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে বাছাইকৃত সদস্যদের নিয়ে আয়োজিত “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আজ বুধবার (৫ নভেম্বর, ২০২৫) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের বাইরের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব-১৯ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে আদমদীঘি ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দুপচাঁচিয়া ফুটবল একাদশ।

​দুপুর ৩ ঘটিকায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।

​গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, বগুড়া, জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক জনাব মোহা: জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, বগুড়া, ডা: মো: খুরশীদ আলম; কোম্পানি কমান্ডার, সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২-এর স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা, বগুড়া।

​অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে এবং খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার জন্য আহ্বান জানান। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা।

​ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কমকর্তা-কর্মচারীবৃন্দসহ বগুড়ার বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনের মাধ্যমে নেত্রকোনায় -নেত্রকোনা মুক্ত দিবস পালিত

আকালুরঘাটে নতুন ব্রিজসংলগ্ন সড়ক ভাঙনে বিচ্ছিন্নতার শঙ্কা, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

ধুনট উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা

যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে বাদামের খেত: লোকশানে কৃষক

‘আমার মা মারা গেছে, কাল মেজবান, আমাকে এখন ধইরেন না ভাই’

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

র-এর পরিকল্পনায় কাশ্মীরে হামলা: ফাঁস হওয়া নথি ঘিরে চাঞ্চল্য

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা