ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিয়ের প্রলোভনে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা তরুণীর মামলা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৯, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান ​বগুড়া জেলা প্রতিনিধি
​বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক ১৯ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করেছেন।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম মো: প্রিন্স মাহমুদ (৩৮)। তিনি বগুড়া শহরতলীর ঝোপগাড়ীর মো: আব্দুর রশিদের পুত্র এবং বর্তমানে নামাজ গড় এলাকায় বসবাস করেন।
​ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রিন্স মাহমুদ ও তার মধ্যে গত সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল, যা পরবর্তীতে শারীরিক সম্পর্কে গড়ায়। এই সম্পর্কের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়েন।
​তরুণী যখন প্রিন্স মাহমুদকে বিয়ে করার জন্য চাপ দেন, তখন তিনি শর্ত দেন যে, প্রথমে গর্ভের সন্তান নষ্ট করতে হবে এবং তারপরেই বিয়ে করবেন।
​অভিযোগে আরও বলা হয়েছে, প্রিন্স মাহমুদের কথায় বিশ্বাস করে ওই তরুণী তার সাথে যান। প্রিন্স মাহমুদ তাকে চারমাথা উত্তরে মহাসড়ক সংলগ্ন হোটেল বগুড়া টুডেতে নিয়ে গিয়ে পুনরায় বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে ধর্ষণ করেন।
​ঘটনার পর ভুক্তভোগী তরুণী (১৯) বাদী হয়ে মো: প্রিন্স মাহমুদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
​বগুড়া সদর থানা পুলিশ মামলাটি গ্রহণ করেছে এবং অভিযুক্ত প্রিন্স মাহমুদকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

কেন আত্মবিশ্বাসী নুর উন নাহার বেগম—সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে এগিয়ে থাকার ভিত্তি কোথায়?

বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২

বিদেশি শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করলো মালয়েশিয়া

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

বারহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গার্মেন্টস দোকান সহ ,পার্শ্ববর্তী ২ টি দোকান ক্ষতিগ্রস্ত

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

নদী ভাঙন ; প্রকৃতির খেলা নাকি পরিকল্পিত প্রজেক্ট রাজনীতি?

বগুড়া ফুটবল একাডেমি টুর্ণামেন্ট-২০২৬ এর জমকালো ফাইনাল, তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল