ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বেসরকারি অফিসেও ঈদুল আজহায় ১০ দিন ছুটি

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৭, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। ছুটির আওতায় সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল।

প্রজ্ঞাপনে বলা হয়, ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে ২০২৫) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

গতকাল দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

জানা গেছে, ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে শেষ হবে ১৪ জুন। এর আগে পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করেন।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ভুয়া বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার ১

গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস

রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশি শ্রমিকরা আধুনিক মালয়েশিয়ার নায়ক

বগুড়ার কৃতী সন্তান আখতার ফরহাদ জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিযুক্ত

মালয়েশিয়ায় বিএনপির প্রাথমিক সদস্যপদ নিবন্ধন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনায় হাতে