ঢাকা আজ বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ব্যাপক উৎসাহ, উদ্দীপনের মাধ্যমে নেত্রকোনায় -নেত্রকোনা মুক্ত দিবস পালিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
৯ ডিসেম্বর মঙ্গলবার -স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালবাসা আর বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় -নেত্রকোনা মুক্ত দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনের মাধ্যমে উদযাপিত হয়েছে।
নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষে পূর্ব পরিকল্পিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরের ভবন প্রাঙ্গণে প্রজন্ম ৭১ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন। নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর নেতৃত্বে জেলা বিএনপি, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা দল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এর নেতৃত্বে পৌরসভা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এর নেতৃত্বে সড়ক বিভাগ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজান আনোয়ার এর নেতৃত্বে গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নায়েব আলী খান এর নেতৃত্বে জনস্বাস্থ্য অধিদপ্তর, জেলা কমান্ড্যান্ট জিন্নাতুল ইসলাম এর নেতৃত্বে আনসার ও ভিডিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল আজম এর নেতৃত্বে শিক্ষা অধিদপ্তর, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা’র নেতৃত্ব স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন
রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সেই সাথে সকাল সাড়ে ১০.৩০টায় স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা মুক্ত দিবস, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে সম্মিলিতভাবে উল্লেখিত দিবস সমূহের ব্যাপারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘আমি খুশি, আল্লাহ তারারে শান্তিতে রাখুক’।গৃহহীন- আপনজন বিহীনশুক্কুরী বেগম

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

কুষ্টিয়া মিরপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বগুড়ায় পুলিশের লুট হওয়া অ*স্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

ঢাকা-৪ এ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনএলাকায় তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ

৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ: গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ বহু যোগ্য প্রার্থী

বাবা ছেলে (রোহিঙ্গা)১৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

কুয়ালালামপুরে শপিং সেন্টারে অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪