ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধান প্রতিপালনে বগুড়ায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১০, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

মোঃ গুলজার রহমান ​বগুড়া প্রতিনিধি:
​মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপ-পরিচালক মোহা. জিল্লুর রহমান এর আমন্ত্রণে আয়োজিত এই সভায় জেলার আওতাধীন বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা অংশ নেন। অংশীজন হিসেবে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো— ডিডি (ফার্মেসী), প্রিকারসর কেমিক্যাল, সিএস, এফএল (বার) এবং হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

​সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে অনুসরণ এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনা হয়। সকল অংশীজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অঙ্গীকার করেন।

​আলোচনা শেষে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সেবা গ্রহীতা অংশীজনের সকলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

​এই সভার মূল লক্ষ্য ছিল, “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদক-মুক্ত সমাজ গঠন করা।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

কুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের বিক্ষোভ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ৬

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষসহ আ’লীগের ৮ নেতা কারাগারে

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচের দায়িত্ব নিল ছাত্রশিবির

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: উপদেষ্টা সাখাওয়াত

চলতি বছর মালয়েশিয়ায় ৪৫ হাজর ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার