ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ২১ বাংলাদেশি আটক

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ২১ জন বাংলাদেশিসহ মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। একই সঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে দুই স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর কুয়ালালামপুরের তিনটি ভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চালানো হয় বন্দর মেনজালাড়ার একটি রেস্তোরাঁ, লোরং হাজি তাইবের একটি বাজার এবং ডাং ওয়াংগির কাছে একটি অ্যাপার্টমেন্ট-হোটেলে।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসোফ জানান, আটককৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ১৩ জন ভারতীয়, দুজন ইন্দোনেশিয়ান, একজন নেপালি এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি), ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর ধারা ৩৯(বি) সহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটককৃত সকল অভিবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এই অভিযানে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নেন এবং কুয়ালালামপুর সিটি হলের কর্মকর্তারাও তাদের সহযোগিতা করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

বগুড়ায় বাসে ডিএনসি’র অভিযান: ৩৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মরমী কবি বাউল সাধক -মরহুম জালাল উদ্দিন খাঁর স্মৃতি রক্ষায় নেত্রকোনার কেন্দুয়ায় স্থাপিত হলো ‘জালাল মঞ্চ’

রাজশাহীর দুর্গাপুরে জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড হস্তান্তর

পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে অবৈধ সিসা তৈরীর কারখানা কার্যক্রম বন্ধ ঘোষণা ও জরিমানা

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: তথ্য দাখিল আপিল বিভাগে

ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী