ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৮, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

মো, এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব জলসীমায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৯ জন আরোহীর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় সব আরোহীকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। জানা গেছে, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সি স্থানীয় একজন নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। উদ্ধার হওয়া আরোহীদের মধ্যে রয়েছেন- ১৫ জন মালয়েশীয় (১৪ জন পুরুষ ও একজন নারী), ৩ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় আরোহীরা পেরাক দ্বীপের জলসীমায় একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। কেদাহ ও পারলিস রাজ্য মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম রোমলি মুস্তাফা জানিয়েছেন, কেডি লেদাং সফলভাবে আরোহীদের শনাক্ত করে জীবিতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং নিহত ব্যক্তিকে পরবর্তী প্রক্রিয়ার জন্য জাহাজে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কেডি লেদাং টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছায়। জীবিত ১৮ জন আরোহীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নিহত বয়স্ক ব্যক্তির মরদেহ পরবর্তী তদন্তের জন্য রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে, জীবিত উদ্ধারকৃত ১৮ জনকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং মালয়েশিয়ার নৌ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অ্যাডমিরাল রোমলি মুস্তাফা এই সফল উদ্ধার অভিযানে দ্রুত পদক্ষেপ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

হারানো পাখির সন্ধানে অভিনব উদ্যোগ, ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

‘সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি’

নেত্রকোনার কেন্দুয়ায় ‘রাজী’ নদী দখল এর অভিযোগে স্থানীয় জনগণের মানববন্ধন

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সুরক্ষায় কর্মশালা

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা ঘোষণা নাহিদের

সিপিএসসি, র‌্যাব-১৪,ও সিপিসি-১, র‍্যাব- ১১, এর যৌথ অভিযানে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ০১