ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক শোষণের অভিযোগ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

মো, এলাহী মালয়েশিয়া

অস্ট্রেলিয়ার দস্তানা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আনসেলের মালয়েশিয়ান সরবরাহকারী মেডিসেরামে বাংলাদেশি শ্রমিকদের শোষণের গুরুতর অভিযোগ উঠেছে।
ফেডারেল ট্রেজারিতে দায়ের করা এক অভিযোগে বলা হয়েছে, অন্তত ২২০ জন বাংলাদেশি শ্রমিক মজুরি চুরি, জোরপূর্বক শ্রম, ঋণের ফাঁদ ও নির্বাসনের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।
অভিযোগটি দায়ের করেছেন আন্তর্জাতিক শ্রম অধিকারকর্মী অ্যান্ডি হল। তিনি দাবি করেছেন, শ্রমিকরা বাংলাদেশে নিয়োগ ফি বাবদ গড়ে প্রায় ৫ হাজার ২০০ মার্কিন ডলার পরিশোধ করতে বাধ্য হয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, অনেক শ্রমিককে কয়েক মাস ধরে বেতন ও ওভারটাইম ভাতা দেওয়া হয়নি, কারও ভিসা নবায়ন করা হয়নি, আবার অভিযোগ তোলার কারণে অন্তত ৩৩ জন শ্রমিককে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন বাংলাদেশি শ্রমিক জানান, তাদের আবাসনে প্রতিটি কক্ষে ছয়জন করে থাকতে বাধ্য করা হতো। অস্ট্রেলিয়ার এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আনসেল নিজেই স্বীকার করেছে যে মেডিসেরামে বেশ কিছু শ্রম মান-লঙ্ঘন শনাক্ত করেছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরুমুগাম সুপ্পিয়াহ অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ‘শ্রমিক কর্মীর ভয় দেখানোর কৌশল’ বলে দাবি করেন। তার ভাষায়, ‘মেডিসেরাম সব ধরনের স্থানীয় নিয়ম মেনে চলে, সমস্ত অভিযোগ নথিপত্র দিয়ে খণ্ডনযোগ্য।এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক দাসত্ব প্রতিরোধে অস্ট্রেলীয় কোম্পানিগুলোর আইনগত দায়িত্ব আরও জোরদার হওয়া উচিত। মানবাধিকার আইন কেন্দ্রের সহযোগী আইন পরিচালক ফ্রেয়া দিনশ মন্তব্য করেন, ‘অস্ট্রেলিয়ার আইন আরও কঠোর করতে হবে, যেন সরবরাহ শৃঙ্খলে শ্রমিক শোষণের মতো ঘটনা রোধে কোম্পানিগুলো বাধ্য থাকে। এর আগে ২০১৭ সালেও আনসেলের বিরুদ্ধে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার কারখানায় শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। নতুন করে একই ইস্যুতে প্রতিষ্ঠানটি আবারও তীব্র চাপে পড়েছে। শ্রমিক অধিকারকর্মীদের মতে, অভিযোগ প্রমাণিত হলে এটি হবে অস্ট্রেলিয়ার অন্যতম বড় করপোরেট আধুনিক দাসত্বের ঘটনা।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

রাত হলেই বেলকুচি পৌসভায় বসে মাদকের আসর: জেনেও ব্যবস্থা নিতে পারছেনা প্রশাসন 

রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

জুলাই-আগস্টে গণহত্যার দায় হাসিনার: তাজুল ইসলাম

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: উপদেষ্টা সাখাওয়াত

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা