ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশি ভুয়া ডাক্তার আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১২, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ায় শ্রমিক ভিসা নিয়ে নিজেদের ডাক্তার পরিচয়ে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করে বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা সেবা দেয়ার অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বুধবার (১১ জুন) সকাল পৌনে ১১টার দিকে কুয়ালালামপুরের জালান তুন তান সিউ সিন, লেবোহ পুডু ও জালান সিলাংয়ে মোট ১০টি ক্লিনিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, দুই সপ্তাহ ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে, যেখানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তাদের একটি দল অংশ নেয়। অভিযানে এমওএইচ কুয়ালালামপুর এবং পুত্রাজায়ার এনফোর্সমেন্ট (ফার্মেসি) বিভাগ সহযোগিতা করেছে।আটককৃত ১০ জন বাংলাদেশির বয়স ৩১ থেকে ৫০ বছরের মধ্যে। বিভাগটির প্রাথমিক তদন্তে দেখা জানা যায়, আটককৃতদের মধ্যে একজনের অস্থায়ী কাজের অনুমতিপত্র পরিষেবা খাতে ছিল, ৬ জনের নির্মাণ খাতে ছিল, ২ জন ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দেশটিতে অতিরিক্ত অবস্থান করছিলেন এবং একজনের কাছে মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ কাগজপত্রই ছিল না।অভিযানের সময় ভুয়া চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং নগদ ৮০০ রিঙ্গিত জব্দ করেছে যা চিকিৎসা ও ওষুধ বিক্রির আয় বলে জানা যায়। এছাড়া ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করেছে যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার ১৯২ মালয়েশিয়ান রিঙ্গিত।
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অপরাধ করার সন্দেহে সব বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং তাদের পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

ভাওয়াইয়ার কথা, কথার ভাওয়াইয়া গ্রন্থের মোড়ক উন্মোচন

ওভারব্রিজ নয় যেনো হকার্স  মার্কেট!নিরাপদ পারাপারে ভোগান্তি পোহাচ্ছে জনগণ

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি “

গফরগাঁও উপজেলা ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ

শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

শ্রীবরদীতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ