ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

যুবদল নেতা শাওন সরকারকে জড়িয়ে সংবাদ প্রচার,আওয়ামী ষড়যন্ত্রের নোংরা রাজনীতি উন্মোচিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৩, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

সাভার প্রতিনিধি:সাভারে ছাত্র–জনতা হত্যা মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারকে গ্রেপ্তারের পর ঘটনার দৃষ্টি ভিন্নখাতে নিতে আবারও শুরু হয়েছে আওয়ামী লীগের নোংরা রাজনৈতিক চালবাজি। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে আড়াল করতে ইচ্ছাকৃতভাবে যুবদল নেতা ও তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন শাওন সরকারের নাম ঘোলাটে করে প্রচারের জঘন্য অপচেষ্টা চালানো হচ্ছে।

ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, আবারও সাভারে নাশকতার অর্থদাতা
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম সরদার শুধু ছাত্র হত্যা মামলাই নয়—
সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাক দেওয়া“শাটডাউন”–এর সময় সাভারের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের অর্থ যোগানদাতা হিসেবেও ওঠে এসেছে তার নাম।

র‍্যাব–৪ তাকে হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করে এবং শুক্রবার তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়।
শাওন সরকারের নাম জড়ানো — একটি পরিকল্পিত রাজনৈতিক নাটক
বদরুল সরদার আওয়ামী লীগ নেতা—এটি জনগণের কাছে স্পষ্ট হয়ে যেতেই নেপথ্য মহল পরিকল্পিতভাবে দায়িত্ব যুবদলের এক তরুণ নেতার ঘাড়ে চাপানোর অপচেষ্টা শুরু করেছে।

পুরনো ও প্রসঙ্গহীন কিছু ছবি ছড়িয়ে দিয়ে তৈরি করা হচ্ছে বিভ্রান্তি।

কিন্তু সেই ছবিগুলোতে ঘটনার প্রমাণ নেই, নেই কোনো সংশ্লিষ্টতার ইঙ্গিত—আছে শুধু রাজনৈতিক বিদ্বেষ।

শাওন সরকারের দৃঢ় অবস্থান
শাওন সরকার পরিষ্কার ভাষায় জানান“আমার সঙ্গে বদরুল আলমের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে।”

স্থানীয় বিএনপি–যুবদলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্থানীয় নেতারা বলেন“এটি আওয়ামী লীগের পুরোনো বিভ্রান্তির রাজনীতি—নিজেদের অপরাধ ঢাকতে বিএনপি–যুবদল নেতাদের ঘাড়ে দোষ চাপানো।”
তাদের আরও মন্তব্য “বদরুল আলম সরদার শেখ হাসিনার দলের নেতা। তার সকল অপরাধ আওয়ামী লীগের। অথচ তাকে রক্ষা করতে মিডিয়ায় যুবদল নেতা শাওনের নাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটি রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু নয়।”

ওসি জুয়েল মিঞা নিশ্চিত বক্তব্য“বদরুল আলম সরদার ছাত্র হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ তদন্তাধীন”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি জামায়াত নেতার

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা বগুড়া জেলা বিএনপির

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা ঘোষণা নাহিদের

কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন

সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

মালয়েশিয়ায় ১০ দিনে আটক ১৪২৫ বাংলাদেশি

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা