ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শাজাহানপুরে নিখোঁজ সিএনজি চালকের পচনধরা মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
অক্টোবর ২২, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি:
​বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদত আলী (৫০) নামে এক সিএনজি চালকের পচনধরা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
​নিহত শাহাদত আলী ওই এলাকার চৌকিদার শাজাহান ওরফে জাম্মুর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদত আলী দীর্ঘদিন ধরে একাই ওই বাড়িতে বসবাস করতেন। গত শনিবার (১৮ অক্টোবর) সর্বশেষ তাকে নিজ ঘরে প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
​মঙ্গলবার বিকেলে তার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে পচনধরা মৃতদেহ উদ্ধার করে।
​শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহাদত আলীর মৃত্যু তিন দিন আগেই হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মফস্বলে নজরদারি শূন্য: “অজানা অর্থে গড়ে উঠছে আলিশান বাড়ি”

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

শাহজাদপুরে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর

পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে ১৫টি ঘুমের ঔষধ খাইয়ে খুন, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

টিএমএসএস গংগাচড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল আজ