ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৫, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে দলটির যাত্রা শুরু হবে।’

দলটির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের সংগঠকরাও উপস্থিত থাকবেন।”

এর আগে ১০ এপ্রিল ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি লেখেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এর মাধ্যমে ছাত্র-জনতাকে নিয়ে আমরা এগিয়ে যাব।”

তিনি আরও বলেন, “‘পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার, রাজনৈতিক সহিংসতার অবসান, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এবং শহীদ ও আহতদের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে জনমত তৈরি করাই আপ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য।”

প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন-নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা রক্ষা, ধর্মীয় বিশ্বাসে শ্রদ্ধাশীল সমাজ গঠন এবং চারটি ‘রাহুগ্রাস’-ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই।

বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও বৈষম্যহীন উন্নত রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই প্ল্যাটফর্ম শুধু নতুন একটি রাজনৈতিক দল নয়, বরং সামাজিক পরিবর্তনের আন্দোলনও বটে।”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সউদীতে পৌঁছেছেন ৫৯ হাজার হজযাত্রী, ভিসা ইস্যু শতভাগ সম্পন্ন

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

বগুড়ার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি: স্কুল থেকে একজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ​ন

পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে অবৈধ সিসা তৈরীর কারখানা কার্যক্রম বন্ধ ঘোষণা ও জরিমানা

ভারতকে লজ্জায় ডুবিয়েছে পাকিস্তানের এই দুর্ধর্ষ নারী পাইলট আয়েশা ফারুক

আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই: জি এম কাদের

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশি ভুয়া ডাক্তার আটক

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা