ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সড়ক শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ৬, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন পলোয়ানঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ভ্রাম্যমাণ চেকপোস্ট। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে চলাচল ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক আইন অমান্য রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালকদের মধ্যে শৃঙ্খলা বাড়বে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক পালাবদল: ৮ মাসে বন্ধ ১১৩ কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক

যুবদল নেতা হাবিবুর রহমান খোকন হত্যা: স্ত্রী বাদী হয়ে ১৭ জনের নামে মামলা দায়ের

৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালিত

কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ২

নেত্রকোনায়-ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের পৃথক পৃথক বর্ণাঢ্য র‍্যালি

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন

নেত্রকোনায় মানব পাচারের অভিযোগে জড়িত চীনা নাগরিক আটক

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

মদনপুর- মদনগঞ্জ সড়কটি এখন পথচারীদের জন্য এক সাক্ষাৎ মরণফাঁদ