ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৪, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে গেলেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি নিজ জন্মভূমিতে পৌঁছান। প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস বুধবার চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা।

এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।,

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় জেলা প্রশাসকের পরিচয়ে অর্থ ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, গণবিজ্ঞপ্তি জারি

প্লাস্টিক দূষণ কমালেই দেশ এগিয়ে যাবে টেকসই ও সবুজ অর্থনীতির দিকে

ফরিদগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

ব্যাপক উৎসাহ, উদ্দীপনের মাধ্যমে নেত্রকোনায় -নেত্রকোনা মুক্ত দিবস পালিত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

বিশুদ্ধ পানি পানে সুস্থতা নিশ্চিতকরণে আজিজুল হক কলেজে ছাত্রদলের ফিল্টার উদ্বোধন

মনোহরদী পুলিশের অভিযান অব্যাহত :চোরাই মাল উদ্ধারসহ ০১ গ্রেফতার

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির নির্বাচন ২৮ অক্টোবর!পাঁচ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী চৌদ্দ প্রার্থী

কুড়িগ্রামে তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ