ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সাঘাটায় ইটভাটায় ইট পোড়ানোর ধুম

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ

সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধা

সাঘাটা উপজেলাজুড়ে চলছে ইট পোড়ানোর ধুম। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ডজনখানেক ইটভাটায় এখন পুরোদমে চুলায় আগুন জ্বলছে। অথচ এসব ভাটার মধ্যে একটির বাদে বাকিগুলোর নেই কোনো বৈধ পরিবেশ ছাড়পত্র। অভিযোগ উঠেছে, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বোনারপাড়া জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এসব অবৈধ ভাটায় বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, ইটভাটার চিমনি থেকে নিরবচ্ছিন্নভাবে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। চিকিৎসকদের মতে, এসব ধোঁয়া ও ধূলিকণা বায়ুদূষণ বাড়িয়ে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখ জ্বালাপোড়াসহ নানা রোগের ঝুঁকি তৈরি করছে।

সাঘাটা কৃষি অফিস সূত্রে জানা যায়, এসব ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ও কয়লা ব্যবহারের ফলে আশপাশের বনজ গাছপালা ধ্বংস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের জমি ও মাটির উর্বরতা। বিশেষজ্ঞদের মতে, ভাটার ধোঁয়ায় নির্গত কার্বন ডাই—অক্সাইড ও সালফার ডাই—অক্সাইডসহ ক্ষতিকর গ্যাসগুলো জলবায়ু পরিবর্তনের জন্যও দায়ী। ভাটা মালিকদের সূত্রে জানা যায়, এসব কয়লা গাবতলী, সিলেট ও যশোরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসে।

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ ছাড়পত্রবিহীন ভাটাগুলোতে অসাধু উপায়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এসব ভাটার নামে মিটার নম্বর দিয়ে নিয়মিত বিল কাগজ সরবরাহ করছে বোনারপাড়া জোনাল অফিস। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাটা মালিক জানান, সংযোগ নিতে গেলে কিছু খরচ করতেই হয়, না দিলে কাজ হয় না।

উপজেলার কয়েকজন ভাটা মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন মহল ম্যানেজ করেই ভাটা চালাতে হয়।

এ বিষয়ে বোনারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জালাল উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে সময় এসব ভাটায় সংযোগ দেওয়া হয়েছিল, তখন আমি এখানে ছিলাম না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমার মুঠোফোনে বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে, অচিরেই আবারও অভিযান পরিচালনা করা হবে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, অচিরেই অবৈধ ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। কেউ রেহাই পাবে না।

স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষক অমিত রায়হান বলেন, পরিবেশ রক্ষায় এসব অবৈধ ইটভাটা দ্রুত বন্ধ করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

উপদেষ্টা মাহফুজের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিবিরের

সড়ক শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বাংলাদেশি চালক গ্রেফতার

বিরলে ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক, ১৫ দিনের কারাদণ্ড

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ

‘আমি খুশি, আল্লাহ তারারে শান্তিতে রাখুক’।গৃহহীন- আপনজন বিহীনশুক্কুরী বেগম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী পাচারের সময় পুলিশের ওপর হামলা