ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সিরাজগঞ্জে প্রাথমিকের এক শিশুকে মারধর করায় থানায় অভিযোগ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৫, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নাঈম (১১) নামের এক শিশুকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর মা হুসনা খাতুন।

জেলার সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে জেলাজুড়ে শিশুকে মারধরের পর ভিডিও ভাইরাল হওয়ায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে।

অভিযোগসূত্রে জানা যায়, গত রোববার (১১মে) সকালে ৪র্থ শ্রেণির ছাত্র নাঈম সেখ বাড়ীর পাশে দোকানে শ্যাম্পু কেনার যাওয়ার পথে বিবাদী ফারুকের লিচু গাছ থেকে দুইটি লিচু কুড়াইয়া আনার সময় লিচু দেখতে পায় ফারুক।

পরে নাঈমকে ধরে নিয়ে দোকানের সামনে নিয়ে এলোপাতাড়ি কিলঘুষি ও চর থাপ্পর মুখে, মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে বেদনাদায়ক জখম করে। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রান নাশের হুমকি দেয়।

এ ঘটনায় অভিযুক্ত ফারুক সেখ বলেন, বিষয়টি মিমাংসার জন্য গ্রামের মাতব্বরদের কাছে সরনাপন্ন হইছি। বিষয়টি তারা দেখছে। তিনি আরও বলেন, তিনটি লিচু গাছের মধ্যে একটি গাছে লিচু বেশি ধরায় বিভিন্ন সময় লিচু চুরি করে বিক্রি করে থাকেন। ওইদিন তাকে হাতেনাতে ধরে মাত্র চারবার হালকা করে থাপ্পর দেওয়া হয়েছে। ভিডিওতে কে বা কারা আরও জটিল করে প্রকাশ করেছে। তবে এ ঘটনায় আমি অনুতপ্ত।

 

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

রমনা বোমা হামলায় যাবজ্জীবন দুই, অন্যদের ১০ বছরের সাজা

তারেক রহমানের নীলফামারী সফর ঘিরে বিএনপির রাজনীতিতে গণজাগরণ ও নতুন প্রত্যয়

বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

১৮কেজি গাজা ও মোটরসাইকেল সহ ৪জন গ্রেফতার

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

মালয়েশিয়ায় দেশিয় পণ্যের বাজার সম্প্রসারণে হাইকমিশনের প্রচেষ্টা অব্যাহত -শাহরিয়ার তারেক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

দুর্গাপুরে স্কুলছাত্রী ধর্ষণ অভিযুক্ত গ্রেফতার