ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি মোকাবিলায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। এমন পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রদিবেদনে বলা হয়েছে, জেরুজালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবনল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা ইসরায়েলকে ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

ইসরায়েল এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবে এবারই প্রথম নয়, অতীতেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে। এর আগে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।

কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মাটিডালী স্কুল এন্ড কলেজ বগুড়া ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ

সীমান্তে ড্রোন উড্ডয়ন! পীরগঞ্জের কনটেন্ট ক্রিয়েটরের কর্মকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

ময়মনসিংহ বিভাগের বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ সন্তোষজনক – খাদ্য উপদেষ্টা

তথ্যসচিব তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কার্যালয় পরিদর্শন

রাজশাহীতে তরুণদের জীবন ও জীবিকার উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মালয়েশিয়ায় মা হারা মেয়েকে নিয়ে দীর্ঘমেয়াদের থাকার অনুমতি পেলেন বাংলাদেশি বাবা

রাজশাহীর দুর্গাপুর নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড মিলে দুর্ধর্ষ চুরি