ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ধুনট উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

“আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যের দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

‎কমিটিতে দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন টিক্কা সভাপতি, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এম.এ রাশেদ কে সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটির সদস্যদের ব্যক্তিগত তথ্য ও কার্যক্রম পর্যালোচনা করেন সাংবাদিক কারিমুল হাসান লিখন। গঠনের ৩০ কার্যদিবস পর তিনি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এবং ক্লাবের দাপ্তরিক পত্রে স্বাক্ষরের মাধ্যমে একমাস আগে গঠিত আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

‎নতুন কমিটির অন্য পদাধিকারীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: জাফিউল ইসলাম বাবু (আলোকিত বাংলাদেশ) সহ-সভাপতি: রাকিবুল ইসলাম (নয়াদিগন্ত), আনোয়ার হোসেন (এনপিবি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আকতারুল আলম তিনু (চিফ টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান (নিউজ এবিটিভি ডট কম), হাবিব হাসান মোহন (মানবজমিন) সহ সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন (চ্যানেল টেন) দপ্তর সম্পাদক: নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন) প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুঞ্জুরুল ইসলাম (স্বাধীন ভোর) কার্যনির্বাহী সদস্য: এস.এম. আরিফুল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), সোহেল রানা (কলম সৈনিক), নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), শামীম আহমেদ সুজন (মাতৃজগত) ও মাসুদ রানা (ডেইলি বগুড়া)

‎নবগঠিত কমিটি উপজেলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

সুদের টাকার জন্য দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

রংপুরে শিল্পকারখানা পরিদর্শনে অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, এলডিসি উত্তরণ নিয়ে মতবিনিময়

মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রে*ফতার

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: উপদেষ্টা সাখাওয়াত

বিয়ের প্রলোভনে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা তরুণীর মামলা

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

ঢাকা-৫ এ বিএনপির প্রার্থী আলহাজ্ব নবীউল্লা নবী এলাকাজুড়ে উৎসবের আমেজ