ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৪, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদারপাড়ায় এক বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ ধান খেত থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জহুরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। প্রাথমিক তদন্তে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার আলামত পেয়েছে পুলিশ।

​মঙ্গলবার (৪ঠা নভেম্বর) সকালে স্থানীয়রা ধান খেতে জহুরুল ইসলামের লাশ দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।
​প্রত্যক্ষদর্শী ও স্বজনদের তথ্যানুসারে, বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

​নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ বজলু জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে জহুরুলের মোবাইল ফোনে একটি কল আসে। সেই কল পাওয়ার পরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে তার রক্তাক্ত মরদেহ ধান খেতের মধ্যে দেখতে পান তারা।

​এ ঘটনার বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো কোনো অস্ত্রের সাহায্যে তাঁকে আঘাত করে হত্যা করা হয়েছে।

​তিনি আরও বলেন, ঘটনার মূল রহস্য উদঘাটনে জেলা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম বর্তমানে মাঠে কাজ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ

‘সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি’

ঢাকা-৪ এ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনএলাকায় তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বগুড়ায় অস্ত্র ও হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান বাংলাদেশিসহ ২৩৬ অবৈধ অভিবাসী আটক

ফরিদগঞ্জে দাড়িপাল্লা প্রতীকের জনসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী