ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৩, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
ককটেল তৈরির সময় বিস্ফোরণে বগুড়ার গাবতলীতে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে একটি বসতবাড়িতে এই ঘটনা ঘটে। আহত সেলিমকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
​স্থানীয় সূত্রে জানা যায়, আহত আতাউর রহমান সেলিমসহ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদচর এলাকার আরও ৩-৪ জন ব্যক্তি গত কয়েকদিন ধরে নাসিমা আক্তার (৪৫) এর বাড়িতে অবস্থান করছিলেন। নাসিমার স্বামী মুক্তার হোসেনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

​রবিবার সকালে ওই বাড়িতে ককটেল তৈরির কাজ চলছিল। এসময় আচমকা একটি ককটেল বিস্ফোরিত হলে সেলিম গুরুতর আহত হন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে তার সঙ্গে থাকা আরও ২-৩ জন পালিয়ে যায়।

​গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

​তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেলগুলো বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াকান্দি ক্যাম্পের সহায়তায় ধ্বংস করা হয়।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে নিহত ছাত্রদল নেতা সাম্যের মরদেহের অপেক্ষায় শোকার্ত স্বজনরা

সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মো বকুল হোসেন

সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

ফরিদগঞ্জে কোরবানির ঈদ কে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা

দাবানলে পুড়ছে ইসরায়েল, তবু থেমে নেই গাজায় রক্তপাত

পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ