ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২১, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

মোঃ গুলজার রহমান ​বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী থানার একটি অপহরণ মামলার ভিকটিমকে দীর্ঘ এক মাস পর নোয়াখালী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
​বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান আল মুসা পিপিএম স্যারের বিশেষ দিকনির্দেশনায় গাবতলী মডেল থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর, ২০২৫ তারিখে গাবতলী থানায় (মামলা নং-১৪) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। অপহরণের পর ভিকটিমকে নোয়াখালী জেলায় লুকিয়ে রাখা হয়েছিল।

​দীর্ঘ অনুসন্ধানের পর, গত ২০ নভেম্বর, ২০২৫ তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকেই দু’জন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।​গ্রেফতারকৃতরা হলেন:
১. সাদিক (২০), পিতা: মোঃ হেলাল উদ্দিন।২. মো: হেলাল উদ্দিন (৪৩), পিতা: মন্টু মিয়া।
তাদের উভয়ের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার তেলকুপি মধ্যপাড়া গ্রামে।
​গ্রেফতারের পর আসামিদের গাবতলী থানায় নিয়ে আসা হয়। তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, উদ্ধার হওয়া ভিকটিমকে নারী পুলিশ সদস্যের সহায়তায় সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়েছে।

​গাবতলী মডেল থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অর্ধশতাধিক নেতাকর্মীর বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

ফুলবাড়ীতে এক নারীর রহস্যজনক মৃত্যু, শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে