ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৩, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

(নেত্রকোনা জেলা প্রতিনিধি)
সমন্বিত উদ্দ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে আজ । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে (১৩ অক্টোবর) সোমবার সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইন ,বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ উজ্জ্বল মিয়া,বারহাট্টা থানার প্রতিনিধি এসআই মোঃ শহিদুল ইসলাম, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার ,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ। এছাড়াও উপজেলাপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বাবা ছেলে (রোহিঙ্গা)১৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মিথ্যা অপবাদ ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত

কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

মালয়েশিয়াস্থ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা ঘোষণা নাহিদের

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন