ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিদেশি শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করলো মালয়েশিয়া

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৩, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ

মো, এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ায় স্থানীয় বা বিদেশি কোনো শ্রমিকই শোষণের শিকার হচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম বলেছেন, শ্রমিকদের যে কোনো অভিযোগ নিয়ে সরকার সবসময় শ্রম আইন মেনে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে। বেতন, আবাসন বা নথিপত্র–যে বিষয়েই অভিযোগ উঠুক না কেন, সরকার কোনোভাবেই আপস করবে না বলেও তিনি স্পষ্ট জানান। তিনি বলেন, এই বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিবাসন-সংক্রান্ত ইস্যুতেও আমি নিশ্চিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সঙ্গে একই অবস্থানে রয়েছে। শনিবার বুকিত মেরতাজামে আয়োজিত মেগা সামাজিক সুরক্ষা কর্মসূচি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক সুরক্ষা সংস্থার (পারকেসু) বোর্ড চেয়ারম্যান দাতুক সেরি সুবহান কামাল এবং পারকেসো গ্রুপের প্রধান নির্বাহী দাতুক সেরি ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ।কর্মসূচিতে জানা যায়, তিন দিনব্যাপী এ উৎসবে ৭০ জন নিয়োগদাতা দেরিতে কর পরিশোধের কারণে আরোপিত মোট ২,০৫,১৮৫ রিঙ্গিত অর্থদণ্ড কমানোর জন্য আবেদন করেছেন।এর আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর শোষণ, প্রতারণা এবং ঋণের ফাঁদে পড়ার মতো উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তাদের মতে, মালয়েশিয়ায় এখনো প্রাতিষ্ঠানিকভাবে অভিবাসী শ্রমিক শোষণের ঘটনা ঘটে থাকে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলুর ঈদ শুভেচ্ছা বিনিময় ও জন সংযোগ

শাপলা চত্বরে শহিদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ হেফাজতের

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্নিসংযোগ

জুলাই গণহত্যা, হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়

ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ

ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মনোহরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান, বীজ ও টি-শার্ট উপহার বিতরণ