ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ৩, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: ঈদ যাত্রায় রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলোর মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান। রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় একজন চালক রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হয়। আমরা তাদের বলেছি চালকদের যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়।

উপদেষ্টা বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য রয়ে গেছে। যেন কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা না হয়, এ বিষয়ে আমরা পুরোপুরি সজাগ রয়েছি এবং আইন-শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সজাগ আছে। পুলিশের জন্য আমরা শুধু জরুরি ছুটি রেখেছি, বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দুই কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ায় পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

করির খোঁজে গিয়ে সাভারে ২৪ বছরের নারী গণধর্ষণের শিকার

জবি শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

সউদীতে পৌঁছেছেন ৫৯ হাজার হজযাত্রী, ভিসা ইস্যু শতভাগ সম্পন্ন

আইটির জগতে নতুন বিপ্লব-দেশীয় উদ্ভাবনে বিশ্বে আলো ছড়াচ্ছে Next CEO Ltd.

জামালপুর থেকে আসা মোটরসাইকেলে মাদক উদ্ধার; রৌমারীতে বিজিবির হাতে আটক ১

বারহাট্টায় জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ

ফরিদগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও সুলতানা রাজিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পীরগঞ্জে আবাদি জমির মাটি কাটা নিয়ে বিতর্ক: প্রশাসনের অনুমতি ছাড়াই আবাদি জমি নষ্টের অভিযোগ

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: শহীদুল ইসলাম