নিজ্বস প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সংসদ সদস্য আতিক মোজাহিদ এর ছোট মেয়ে অসুস্থ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্যের ছোট ভাই আশিকুর রহমান আশিক।
তিনি জানান, প্রায় এক সপ্তাহ আগে ঢাকার বাসায় হামের উপসর্গ দেখা দিলে আদিবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় হাম শনাক্ত হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
তিনি আরও বলেন, আমার ছোট ভাতিজির অবস্থা এখনও সংকটাপন্ন। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া আতিক মোজাহিদ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ইয়া আল্লাহ। আনতা শাফি। মেয়েটার জন্য খাস দিলে দোয়া চাই।’
এনসিপির নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিছা জানান, সোমবার বিকেলে আদিবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শ্বাসকষ্টের মাত্রা বেশি হওয়ায় চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছেন।
এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, আতিক ভাইয়ের দুটি কন্যাসন্তান। ছোট মেয়ে গত এক সপ্তাহ ধরে অসুস্থ। বর্তমানে আইসিইউতে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, আদিবার সুস্থতার জন্য এনসিপির পক্ষ থেকে আজ আসরের পর সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


















