ঢাকা আজ শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মার্চ ৫, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,খুলনা।

খুলনার মুন্সিপাড়ার মেয়ে রোক্সার রহমান আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী এবং একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তি হিসেবে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় এসেছেন।

তিনি খুলনার শেখ আজিজুর রহমান ও মোসাম্মৎ আনোয়ার রহমান দম্পতির সন্তান। রোক্সার রহমান একাধারে একজন সুপরিচিত কণ্ঠশিল্পী এবং বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি হিসেবে দলের বিভিন্ন স্তরে কাজ করে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।

রোক্সার রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ জিয়া শিশু একাডেমির সহকারী পরিচালক হিসেবেও দায়িত্বশীল ভূমিকা রাখছেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সাবেক সহ লোক সংগীত বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

একজন সাহসী রাজনৈতিক ব্যক্তি এবং কণ্ঠযোদ্ধা হিসেবে রোক্সার রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা রয়েছে। দলের বিভিন্ন দুঃসময়ে তিনি তার কণ্ঠের মাধ্যমে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন এবং আন্দোলনের রাজপথে সক্রিয় থেকেছেন। বিশেষ করে ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দি জীবনে তার গাওয়া ‘দে দে জেল ভেঙে দে’ গানটি সারা দেশে বিপুল সাড়া ফেলেছিল। এ ছাড়াও তিনি ‘ধানের শীষের নির্বাচনী থিম সং’ এবং ‘বিজয় হবে ইনশাআল্লাহ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করেছেন। সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে এবং আত্মগোপনে থেকেও দলের জন্য রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

রোক্সার রহমান জানান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি জাতীয় সংসদে নারীদের অধিকার রক্ষা এবং জনগণের সেবা করার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এবং দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

মুন্সিপাড়া থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বের জাতীয় রাজনীতিতে সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংরক্ষিত নারী আসনে তার সম্ভাব্য প্রার্থিতা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারত-পাকিস্তান সংঘাত-আমাদের ভাবার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে উদ্দীপনাময় আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঢাকা-৪ এ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনএলাকায় তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ

সিরাজগঞ্জে নিহত ছাত্রদল নেতা সাম্যের মরদেহের অপেক্ষায় শোকার্ত স্বজনরা

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

অবশেষে ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা !

বিশেষ ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় বিশেষ দোয়া মাহফিল