ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

গণতন্ত্রের পুনর্জাগরণে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে” — দীপেন দেওয়ান

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১২, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙামাটি):

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টায় বাঘাইছড়ি মডেল টাউন এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর সবুরের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন ও সদস্য সচিব উমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বিএনপি নেত্রী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক এস. এম. শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, মজিবুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন, যুবদল তার পক্ষে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে বিজয় নিশ্চিত করবে।”

প্রধান অতিথি অ্যাডভোকেট দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়ন ও আন্দোলন সংগ্রামের পর আজকের এই দিন এসেছে। এখন আমাদের লক্ষ্য—গণতান্ত্রিক উপায়ে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ২৯৯ নং আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়া।”
তিনি দলের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে বিজয় অনিবার্য।”

দীপেন দেওয়ান আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বাঘাইছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। বাঘাইছড়িকে নতুন রূপে, ভিন্ন আঙ্গিকে গড়ে তুলব।”

সমাবেশে বক্তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনে অনিশ্চয়তা দেখা দিলে গণআন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের ২ নং কোষারাণীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের চলমান দৌরাত্ম

বগুড়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

তিস্তার ন্যায্য পানিবণ্টনের দাবিতে রুয়েটে মশাল মিছিল

সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

রাজশাহীর দুর্গাপুর নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড মিলে দুর্ধর্ষ চুরি

নেত্রকোনারবারহাট্টায় নবাগত জেলা প্রশাসকের – শুভ আগমন

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

সাইনবোর্ড-নারায়ণগঞ্জ লিংক রোডে  অটো রিকশা–ভ্যান সংঘর্ষ চালক সহ আহত – ২ জন