ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৭, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

নীলফামারী প্রতিনিধি: স্বপ্না আক্তার,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নীলফামারী জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এ কমিটিকে আগামী ছয় মাসের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় (বঙ্গমাতা বেগম রোশনার ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে প্রেরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে মো. আব্দুল মজিদকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। এছাড়া শামসুল হক শাহ ও অ্যাডভোকেট নূর মোহাম্মদসহ আরও কয়েকজন নেতাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে ডা. মো. কামরুল ইসলাম (দর্পণ) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। মো. আতাউরজ্জামান খান হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন রেজাউল করিম রাজু, মো. গোলাম মোস্তফা কামাল এবং জাহাঙ্গীর চৌধুরীসহ একাধিক নেতা।

অনুমোদনপত্রে দলটির সংগঠন, দপ্তর, মুক্তিযুদ্ধবিষয়ক, গণসংযোগ, আইন ও গবেষণা সেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, দেশব্যাপী সংগঠন পুনর্গঠন ও শক্তিশালী করার ধারাবাহিকতায় নীলফামারী জেলা কমিটির ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নেতাকর্মীদের দলীয় আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেন সারজিন আরমান, যুগ্ম সম্পাদক (গণযোগাযোগ),জাতীয় নাগরিকপার্টি–এনসিপি এবং আখতার হোসেন, সদস্যসচিব, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি।ঘোষণাপত্রটি প্রকাশিত হয় ৬ নভেম্বর ২০২৫ তারিখে।

বার্তা প্রেরক:সাদিয়া ফারজানা দিনা,সদস্য (দপ্তর সেল), জাতীয় নাগরিক পার্টি–এনসিপি

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

ঘুষ না দেওয়ায় নিয়োগবঞ্চিত প্রথম স্থান অধিকারী, ডিসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা: বগুড়ায় নিয়োগ কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

বগুড়ায় ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

আওয়ামী লীগের দোসর রাজু তার ছোট ভাই সাজুর বিরুদ্ধে নানান অভিযোগ

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭