ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৩, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে, যাতে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ শোতে এক সাক্ষাৎকারে ভ্যান্স এ কথা বলেন।

জেডি ভ্যান্স বলেন, ‘ওয়াশিংটন আশা করে, ইসলামাবাদ ‘পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের’ ধরতে ভারতকে সহযোগিতা করবে। ’ তিনি বলেন, ‘আমাদের আশা হলো ভারত এই সন্ত্রাসী হামলার এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যাতে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায়।’

মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা আশা করি, পাকিস্তান যতটা সম্ভব ভারতকে সহযোগিতা করবে, যাতে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীদের খুঁজে বের করা হয় এবং তাদের মোকাবিলা করা হয়।’ এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ‘জেডি ভ্যান্স উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে আহ্বান জানালেও, তিনি (ভারতের) সীমিত পদক্ষেপের সুযোগও রেখেছেন, যা ২০১৯ সালে দেখা গেছে। তবে ভারত যদি এমন কোনও পদক্ষেপ নেয়, তাহলে আমরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করব এবং জোরালোভাবে জবাব দেব।’

খাজা আসিফ বলেন, ‘ভারতীয় রাফায়েল জেটের সীমান্ত কার্যকলাপ কেবল উস্কানিমূলক ছিল, কিন্তু পাকিস্তান তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কার্যকরভাবে প্রতিহত করেছে। আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বৈঠক সম্পন্ন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে র‍্যালি

তারেক রহমানের নীলফামারী সফর ঘিরে বিএনপির রাজনীতিতে গণজাগরণ ও নতুন প্রত্যয়

আদিবার জন্য দোয়া করবেন

ভর্তিতে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতে অভিযোগে অভিযুক্ত মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,তদন্ত কার্যক্রম শুরু

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী রবিনের মর্মান্তিক মৃত্যু

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন