ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৫, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে।

রোববার (৪ মে) রাতে গাজীপুর থেকে তাদের আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে, সোমবার (৫ মে) সকাল পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, আটকদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল দুর্বৃত্ত হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করলে তিনি আহত হন। পরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার কথা জানান এনসিপির দুই নেতা আব্দুল হান্নান মাসউদ ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।’

সারজিসের পোস্ট অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

নেত্রকোনায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

নওগাঁর নিয়ামতপুরে সৌরশক্তিনির্ভর জলবায়ু সহনশীল পানি সরবরাহ স্কিমের গণশুনানি অনুষ্ঠিত

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

নেত্রকোনারবারহাট্টায় নবাগত জেলা প্রশাসকের – শুভ আগমন

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক

রায়গঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রমিজ ডে পালিত

নেত্রকোণায় ব্যাপক সাড়া জাগানো ব্রি ধান-১০৩ এর নমুনা শস্য কর্তন উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত