ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৭, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি), বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়। তিনি বলেন, হাভেলি জেলার ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার একটি বাড়িতে আঘাত হানে। এতে দুজন পুরুষ নিহত হন এবং একাধিক নারী ও শিশু আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।,

আরেকটি গ্রামেও সীমান্ত পেরিয়ে আসা গুলিতে এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

চলমান উত্তেজনার কারণে পাক-অধিকৃত কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

সীমান্তের দুই পাশেই এখন উত্তেজনা চরমে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশি ভুয়া ডাক্তার আটক

আত্রাইয়ে ঈদ আনন্দে গ্রামীণ খেলার উৎসব

নিজামীর ফাঁসির রাতেই আ. লীগের ‘পতন’!

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নেত্রকোনা প্রশাসনের অভিযান (পলাশ পাল,নেত্রকোণা জেলা

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষা নীতিমালায় বড় সংস্কারের দাবি

চৌহালীতে যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

তোপের মুখে রিপাবলিক বাংলা, বন্ধ হবে ময়ূখের চেঁচামেচি!

নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা