ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

জবি শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৫, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: প্রধান বিচারপতির বাসভবনের পশ্চিম গেইটসহ কাকরাইল মসজিদের সামনের চৌরাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৫ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।

এর আগে বুধবার রাতভর অবস্থানের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেন। শিক্ষার্থীদের উপর বুধবারের পুলিশের হামলা এবং আবাসন সংকট নিরসনসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে জানান।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনার মোহনগঞ্জে শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

জুলাই আদেশ ঘোষণা হচ্ছে আজ

পীরগঞ্জের হাজীপুর ইউনিয়নের একান্নপুর–কৃষ্টপুর সড়ক: সরকারের পালাবদল হয়, দুর্ভোগের স্থায়িত্বই একমাত্র ধ্রুবক

দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বারহাট্টায় কমিউনিটি ফোরাম ও স্থানীয় স্টোক হোল্ডারদের নিয়ে সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান

হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ