ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ২৫, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
​বগুড়ার শেরপুর উপজেলায় নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল ইসলাম রানা (৪০) নামে কর্মরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং নৌ-পুলিশে বদলি হয়ে আগামীকাল ঢাকায় যোগদানের কথা ছিল।
​বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি নগর আলা গ্রামের নিজ বাড়িতে আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত রায়হানুল ইসলাম রানা ছিলেন শাহ আনোয়ার হোসেনের পুত্র এবং তিনি কং/ ৩২৯, বিপি নং-৮৫১২১৪৫৬৬৬ হিসেবে জয়পুরহাট জেলা পুলিশে কর্মরত ছিলেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানুল ইসলাম রানা ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। নৌ-পুলিশে তার বদলি নিশ্চিত হওয়ায় আগামীকাল রবিবার তাঁর নতুন কর্মস্থলে (ঢাকায়) যোগদানের কথা ছিল।
​সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ীতে বিদ্যুতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে বাড়ীর লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
​হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে সংবাদ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

বারহাট্টায় জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানির তালিকায় রয়েছে

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

সুদের টাকার জন্য দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মনোহরদীতে প্রেমিকের ব্ল্যাকমেইলে প্রেমিকার আত্মহত্যা

নির্বাচনের আগে অর্থনৈতিক দুর্যোগে দেশ

সিপিএসসি, র‌্যাব-১৪,ও সিপিসি-১, র‍্যাব- ১১, এর যৌথ অভিযানে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ০১

ফরিদগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা জামায়াত