ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ঢাকা-৪ এ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনএলাকায় তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৫, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ


মোঃ শাহজালাল (ফারুক)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩রা নভেম্বর (সোমবার) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মধ্যে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
এতে ঢাকা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক,সাবেক সংসদসদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর “বিএনপির” সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের সুযোগ্য উত্তরসূরী (বর্তমানে) ঢাকা মহানগর দক্ষিণ “বিএনপির” সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নাম ঘোষণা করেছেন। প্রার্থী হিসেবে তানভীর আহমেদ রবিনের নাম ঘোষণার পর থেকেই ঢাকা-৪ শ্যামপুর-কদমতলী নির্বাচনী এলাকায় চলছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদের প্রার্থীতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত।দলের সর্বস্তরের নেতাকর্মীরা বলছেন, “রবিন ভাই দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।তাঁর প্রার্থীতায় শ্যামপুর-কদমতলী নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে।”
কদমতলী মেরাজ নগর এলাকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এমন একজন তরুণ প্রতিনিধিকেই চেয়েছিলাম,যিনি সত্যিকার অর্থে মানুষের পাশে থাকবেন। তানভীর আহমেদ রবিন ভাই সেই ছোটবেলা থেকেই এলাকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তিনি এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে পাশে থাকবেন বলে আমরা আশা রাখি।
কদমতলী এলাকার ছাত্রদল,যুবদল ও মূল দলের কয়েকজন নেতাকর্মী বলেন “আমাদের দলীয় প্রার্থী তানভীর আহমেদ রবিন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা এলাকার মানুষের ঘরে ঘরে যাচ্ছি।ভোটারদের কাছে “বিএনপির” বার্তা পৌঁছে দিচ্ছি।জুরাইন পূর্ব এলাকার কয়েকজন বয়স্ক মুরুব্বী বলেন এই এলাকায় যতটুকু উন্নয়ন হয়েছে তা আজকের প্রার্থী রবিনের বাবা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন সাহেবের মাধ্যমেই হয়েছে।আমরা আশা রাখি জনগণের ভোটে তানভীর আহমেদ রবিন এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং হত্যা-সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক প্রতিরোধ সহ শিক্ষা,স্বাস্থ্য ও অন্যান্য অবকাঠামো খাতে বাস্তবসম্মত পরিবর্তন আনতে পারবেন।প্রতিবেদনটি তৈররি করার জন্য ঢাকা-৪ এর,বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সাক্ষাৎকার গ্রহণ করতে গেলে দৈনিক মিলেনিয়াম নিউজ বিডি’র এই প্রতিবেদককে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ বলেন, বিএনপি’র (মূল দল), ছাত্রদল, যুবদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল,তাঁতি দল, মৎসজীবী দল ও কৃষক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোনো প্রকার দলীয় কোন্দল নেই,আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানভীর আহমেদ রবিন ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করে “বিএনপি” কে এই আসনটি উপহার দেবো ইনশাআল্লাহ।
সব মিলিয়ে ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের প্রার্থীতা ঘোষণা শুধু একটি রাজনৈতিক ঘোষণা-ই নয়—এর মাধ্যমে ঢাকা-৪ এর সর্বস্তরের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা জিনিয়া জামান এর যোগদান

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

১ লাখ কর্মী নিতে চায় জাপান, টাস্কফোর্স গঠন: প্রেস সচিব

বগুড়া শিবগঞ্জে ৩ কেজি গাজাসহ দুজন গ্রেফতার

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা আসনের প্রার্থীর পক্ষে গণসংযোগ

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ