ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৮, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

মো: এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পাহাং রাজ্যের কুয়ানতান এলাকায় যৌথ অভিযানে অননুমোদিত (অবৈধ) ৫৭ জন অভবাসীকে আটক করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অংশ নেন।অভিযানে মোট ২৫৮ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন আইনের আওতায় অপরাধে জড়িত সন্দেহে ৫৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।পোস্টে আরও জানানো হয়, আটকদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী ধারা ৫১ (৫) (বি)-এর অধীনে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তদন্তের জন্য তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।এছাড়া, সংশ্লিষ্ট প্রাঙ্গণের মালিকদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। অভিযানে মোট ১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। এটি পরিচালিত হয় জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে, যেখানে জানা যায়- কিছু ব্যক্তি অননুমোদিত বিদেশিদের আশ্রয় দিচ্ছে। জিম পাহাং জনসাধারণকে আহ্বান জানিয়েছে, যেন তারা তাদের এলাকায় অবস্থানরত অননুমোদিত বিদেশিদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করে। ফেসবুক পোস্টে আরও বলা হয়, যারা অবৈধ বিদেশিকে আশ্রয় দেবে বা কর্মে নিয়োজিত করবে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপস ছাড়া কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আসিয়ান সম্মেলন নিরাপত্তার চাদরে মোড়ানো কুয়ালালামপুর

নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়েছে মালামালসহ প্রায় ২৫ দোকান।

মালয়েশিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৫২ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসব শুরু

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ফরিদগঞ্জে দাড়িপাল্লা প্রতীকের জনসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ