ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদফতরের ২য় ব্যাচের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ

আখতারুজ্জামান আসিফ, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:
২০২৫–২৬ অর্থবছরের ২য় ব্যাচে কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদফতর কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতর কুড়িগ্রামের উপ-পরিচালক মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদফতর কুড়িগ্রামের ডেপুটি কো-অর্ডিনেটর জামিল চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (সদর) মো. আজগর আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে মর্ডান অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ারকন্ডিশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হার্ডওয়ারিং, পোশাক তৈরি ও হস্তশিল্প, মৎস্য চাষ ও গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

স্বাগত বক্তব্যে মো. আব্দুল হালিম জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, ৮টি ট্রেডে প্রায় ৩২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

বক্তব্যে জামিল চৌধুরী বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব-যুবতীদের জন্য তিন মাসব্যাপীসহ বিভিন্ন মেয়াদে এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়েও যুব উন্নয়ন অফিসের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। একটি উন্নত জাতি গঠনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের সাবেক উপ-পরিচালক আলী আর রেজা।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি অন্নপূর্ণা দেবনাথ জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের স্মরণ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের আধুনিক ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শুধু খাতা-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব জীবনে তা প্রয়োগ করতে হবে। তিনি বলেন, ৩২০ জন প্রশিক্ষণার্থীকে স্বপ্নবান ও পরিশ্রমী হতে হবে। শুধু আর্থিক লাভের আশায় নয়, দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যুবসমাজকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান এবং সবাইকে সঠিক ভোট ও গণতান্ত্রিক চর্চার পক্ষে প্রচারের নির্দেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যুক্ত হচ্ছে আঙুলের ছাপ

ঢাকা-৪ এ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনএলাকায় তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ

মালয়েশিয়ায় ভয়াবহ প্রতারণা শিকার বাংলাদেশি শ্রমিকরা

নীলফামারীতে ৫৬ বিজিবির অপরাধ দমন,গরু চোলাচালান ও চামড়া পাচার রোধে সংবাদ সম্মেলন

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ

মফস্বলে নজরদারি শূন্য: “অজানা অর্থে গড়ে উঠছে আলিশান বাড়ি”