ঢাকা আজ শুক্রবার, ১লা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ১লা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
এপ্রিল ৩০, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির কড়াইপাড়া গ্রামের বাসিন্দারা পানি নিষ্কাশনের অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি কড়াইপাড়া গ্রামে ৭ নং ওয়ার্ডের এলাকাবাসী বারবার অভিযোগ করার পরও প্রতিকার পায়নি এলাকাবাসী এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কড়াইপাড়া জামে মসজিদ রোডের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় ময়লা পানি এসে জমে থাকায় রাস্তাটি খাল খন্দে পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ফুলবাড়ী (এলজিইডি) থেকে গত কয়েক বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু রাস্তার দুই পাশে ড্রেন না থাকায় গ্রামবাসীদের বাসাবাড়ির পানি রাস্তার উপরে দীর্ঘদিন ধরে জমে থাকার কারণে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। এতে স্থানীয় জনসাধারণ যাতায়াতের চরম ভোগান্তির মধ্যে পড়ছে।এই রাস্তাটি দিয়ে ৯ নং হামিদপুর ইউনিয়নে এলাকাবাসি ও খয়েরপুকুর হাটের শত শত লোকজন এই রাস্তাটি দিয়ে চলাচল করে আসছে। স্থানীয় মুদি দোকানদার মহিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ১০/১২ বার ৭নং শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলামকে লিখিত অভিযোগ করেছি কোন কাজ হয়নি। তারপর উপজেলা প্রশাসন কে বলার পরও কয়েক বছর ধরে এই অবস্থা আমরা মসজিদে যেতে পারছিনা এই নোংরা পানি ভেঙে। পথচারি নজরুল বলেন, আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি কিন্তু এই ময়লা পানি কাপড়ে লেগে কাপড় অপবিত্র হয়ে যায় পরবর্তীতে কাপড় পরিবর্তন করে মসজিদে যেতে হয়। এদিকে ৯ নং হামিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক জানান আমার এলাকার কয়েক হাজার জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটির বেহাল অবস্থা ও রাস্তার উপরে পানি জমে থাকার কারণে চলাচলে দূর্ভোগে পড়তে হয়।

এ বিষয়ে ৭ নং শিবনগর ইউনিয়ন চেয়্যারম্যান মোঃ ছামেদুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, এ বিষয়ে বহুবার আমার কাছে অভিযোগ করেছে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি বিষয়টি অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

গফরগাঁও সাহিত্য সংসদের উদোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন

পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন -সেলিম উদ্দীন বাহারী

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

নেত্রকোনার মোহনগঞ্জ থানার মুদি দোকানিকে গলাকেটে হত্যা

পুলিশের বিভাগীয় অধস্তন কর্মকর্তা ও কর্মচারী পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

পীরগঞ্জে আবাদি জমির মাটি কাটা নিয়ে বিতর্ক: প্রশাসনের অনুমতি ছাড়াই আবাদি জমি নষ্টের অভিযোগ