ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নেত্রকোনার মোহনগঞ্জ থানার মুদি দোকানিকে গলাকেটে হত্যা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ৭, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

(পলাশ পাল,নেত্রকোনা প্রতিনিধি)
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা এলাকায় নারায়ণ পাল (৪১) নামে এক মুদি দোকানিকে তার নিজ দোকানে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
গত সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১০.৩০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বলে ধারণা করা যাচ্ছে।
নিহত নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা এলাকায় থাকা নারায়ণ স্টোর নামে একটি মুদি দোকানের মালিক এবং পৌরশহরের সাত নম্বর ওয়ার্ডের রাউতপাড়া মহল্লার নৃপেন্দ্র পালের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও দোকান পরিচালনা করেন নারায়ণ পাল। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় জনগণের ভিতরে চরম ভয় ও অস্থিরতা বিরাজ করছে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অভিযানে সীমান্তে ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ

বগুড়া-৪ আসনে নির্বাচনী নারী সমাবেশ, অধিকার প্রতিষ্ঠায় জোর বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন

বিএনপি তো এনসিপির মামা না , কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে?: রুমিন ফারহানা

ফ্লাইওভারের বীম ভেঙে চট্টগ্রামে ভয়াবহ যানজট, তীব্র ভোগান্তিতে নগরবাসী

হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ

নেত্রকোনায় এমপিও ভুক্ত শিক্ষক- শিক্ষিকাদের কর্মবিরতি পালন

সড়ক শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন