ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

দূরত্ব কমলেও ভোগান্তি কমেনি মাওলানা ভাসানী সেতুর সুফল পাচ্ছেন না চিলমারী-উলিপুরবাসী

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ৮, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

মো:মিনহাজুল ইসলাম সীমান্ত ,স্টাফ রিপোর্টার:

মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে এক নতুন দিগন্তের উন্মোচন হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি চালুর ফলে ঢাকার সঙ্গে এই অঞ্চলের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে এলেও সরাসরি বাস সার্ভিস চালু না হওয়ায় চিলমারী ও উলিপুরবাসীকে এখনো ভোগান্তি পোহাতে হচ্ছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকার গাবতলী থেকে রংপুর-কুড়িগ্রাম হয়ে চিলমারীর যাতায়াত দূরত্ব প্রায় ৩৬৮ কিলোমিটার। অথচ মাওলানা ভাসানী সেতু ব্যবহার করে পলাশবাড়ী-গাইবান্ধা হয়ে চিলমারীর দূরত্ব মাত্র ২৯০ কিলোমিটার। অর্থাৎ নতুন এই রুটটি ব্যবহার করলে পথ কমে যায় প্রায় ৭৮-৮০ কিলোমিটার। যাত্রীপ্রতি ২.১২ টাকা ভাড়া হিসেবে ধরলে এই পথে যাতায়াতে প্রতিটি যাত্রীর অন্তত ১৭০ টাকা সাশ্রয় হওয়ার কথা।
​কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, মাওলানা ভাসানী সেতু চালুর দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো উলিপুর-চিলমারী-গাইবান্ধা-পলাশবাড়ী হয়ে ঢাকাগামী সরাসরি কোনো বাস সার্ভিস চালু হয়নি। ফলে স্থানীয় যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত সময় এবং বাড়তি ভাড়া দিয়ে রংপুর-কুড়িগ্রাম হয়ে দীর্ঘ পথ ঘুরে ঢাকায় যাতায়াত করছেন। এতে একদিকে যেমন যাত্রীদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সেতুটি আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও পরিবহণ মালিকদের উদাসীনতা বা সমন্বয়হীনতার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে এই রুটে ঘরমুখো মানুষের চাপ কয়েক গুণ বাড়বে। এই অবস্থায় চিলমারী ও উলিপুরের মানুষের সহজ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগেই এই রুটে সরাসরি বাস সার্ভিস চালুর জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
​এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহণ মালিক সমিতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জনস্বার্থে সরাসরি বাস সার্ভিস চালু করবে, যাতে এই অঞ্চলের মানুষ মাওলানা ভাসানী সেতুর প্রকৃত সুবিধা ভোগ করতে পারে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া মিরপুর আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আটক

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে সাঁড়াশি অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

বগুড়া মহাস্থানে ৮০০ গ্রামগাঁজাসহ চারজন আটক

সিপিএসসি, র‌্যাব-১৪,ও সিপিসি-১, র‍্যাব- ১১, এর যৌথ অভিযানে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ০১

নেত্রকোনায় মানব পাচারের অভিযোগে জড়িত চীনা নাগরিক আটক

গফরগাঁও সাহিত্য সংসদের উদোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত, শজিমেক হাসপাতালে ভর্তি