ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ২, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ


(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনা, আরাধনা ও আনন্দ-উৎসব শেষে আজ দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
আজ বৃহস্পতিবার সকালে দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের আনুষ্ঠানিকতা।
নির্ধারিত তিথি ও সময় অনুসারে সকল মন্দিরে পূজা শুরু হয় সকাল ৯টা ৫৭ মিনিটে। পূজার পর অনুষ্ঠিত হবে দর্পণ বিসর্জন, যেখানে দেবীর প্রতিবিম্বকে পানিতে বিসর্জনের মাধ্যমে মর্ত্যে তার অবস্থানের পরিসমাপ্তি জানানো হয়।জেলা ও জেলার বাইরের উপজেলা গুলোতে মন্দিরে আয়োজিত হবে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি, যা প্রতি বছর বিজয়া দশমীতে একটি নিয়মিত আয়োজন। 
বিকেল ৫টা থেকে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা, যেখানে জেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে আনা প্রতিমা একত্রিত হয়ে শোভাযাত্রায় অংশ নেবে।
এই শোভাযাত্রা গিয়ে পৌঁছাবে মগরা নদীর বিসর্জন ঘাটে, যেখানে সন্ধ্যার মধ্যে সম্পন্ন হবে দেবী বিসর্জন। 
এই বছর দেবী এসেছিলেন গজে (হাতি) চড়ে—যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। আর গমন হচ্ছে দোলায় (দোলনায়)—যা প্রস্থানকে করে তুলছে আবেগঘন ও শোকাবহ।
বিজয়া দশমীর আরেক ঐতিহ্যবাহী আয়োজন হলো সিঁদুর খেলা। দেবী বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা একে অপরের কপালে ও মুখে পরিয়ে দেন। এটি সৌভাগ্য, সুখ ও দীর্ঘ দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে বিবেচিত।
নেত্রকোনার সকল মণ্ডপে এই আয়োজনে অংশ নিচ্ছেন হাজারো নারী।
শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠানই নয়—এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির অন্যতম প্রতিচ্ছবি। বিদায়লগ্নে আবেগে ভাসলেও, সকলে অপেক্ষায় থাকবেন আগামী বছর দেবী দুর্গার আগমনের জন্য—‘আসছে বছর আবার হবে’ প্রত্যাশায়।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়

৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ: গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ বহু যোগ্য প্রার্থী

কর্মব্যস্ততার মাঝে প্রাণের ছোঁয়া: রংপুরে টিএমএসএস কর্মীদের মিলনমেলার মহোৎসব

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিস অভিবাসী শ্রমিক আটক

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন