ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত: আলোচনা, র‍্যালি ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৮, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, স্থিরচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি।

​সকালের কর্মসূচির শুরুতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

​বেলা সাড়ে ১১টায় শহীদ খোকন পার্কে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর নির্মিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালঅম আজাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক পলাশসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

ময়মনসিংহে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলা: মামলা দায়ের, গ্রেফতার ৭

রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

১৬ জুন হাসিনাসহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি

কেন আত্মবিশ্বাসী নুর উন নাহার বেগম—সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে এগিয়ে থাকার ভিত্তি কোথায়?

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা

বাঘাইছড়িতে দেশনেত্রীর সুস্থতা কামনায় ছাত্রদলের বিশেষ দোয়া মাহফিল

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!