ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় ১৯০ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৫, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ায় আবারও আলোচনায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের ঘটনা। গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরাম সম্প্রতি শোষণমূলক আচরণের প্রতিবাদে অংশ নেওয়ায় ১৯০ জন বাংলাদেশি শ্রমিককে তারা চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ উঠেছে।

শ্রমিকদের অভিযোগ, শুধু চাকরি হারানোই নয়, প্রতিষ্ঠানটি তাদের ভিসাও বাতিলের উদ্যোগ নিয়েছে, যাতে দ্রুত দেশে ফেরত পাঠানো যায়।

গত ৩১ অক্টোবর কুয়ালালামপুরভিত্তিক কোম্পানিটি একযোগে বাংলাদেশি কর্মীদের হাতে চাকরিচ্যুতির চিঠি তুলে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক জানান, আমরা শুনেছি, অন্তত দশজনের ভিসা এরইমধ্যে বাতিল করা হয়েছে। বাকিদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্য আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আইনজীবীর সহায়তায় শ্রম আদালত ও অভিবাসন দপ্তরে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের কথা শুনতে চায়নি। মনে হলো, ন্যায়বিচার যেন প্রবাসীদের জন্য নিষিদ্ধ।
জানা গেছে, ২০২৩ সাল থেকে মেডিসেরামের শ্রমিকরা বকেয়া বেতন, অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক ও নিয়োগ ফি ফেরতের দাবিতে বারবার আন্দোলন করে আসছেন। চলতি বছরের মে মাসে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে পরিবর্তন আসেনি।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ওয়ার্কার্স সলিডারিটি নেটওয়ার্ক, সোশালিস অল্টারনেটিভ এবং আংকাতান কেসুয়ান সিসওয়া সোশালিস। তারা যৌথ বিবৃতিতে কোম্পানির এ সিদ্ধান্তকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে অবিলম্বে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানিয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়, মেডিসেরামের শ্রমিকরা বছরের পর বছর দাসসুলভ পরিবেশে কাজ করছেন। তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, বেতন দিতে দেরি করা হয়, ভিসা নবায়ন করা হয় না, আর নিয়মিত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হুমকি শুনতে হয়।
তাদের দাবি, মেডিসেরামের বিরুদ্ধে ২০১৭ সাল থেকেই একই ধরনের অভিযোগ চলছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৯ ফিলিস্তিনি

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৫২ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

বারহাট্টায় ফসলের নিবিড় ও আধুনিক বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতসভাপতি নির্বাচিত হলেন এডভোকেট হাসনাত কাইয়ূম

পাঁচ তারকা হোটেল মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে বিশ্ব পর্যটন দিবসের পালন

গণতন্ত্রের পুনর্জাগরণে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে” — দীপেন দেওয়ান