ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধার, কুড়িগ্রামের ২ জন গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ২৭, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
​বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এক সফল মাদকবিরোধী অভিযানে ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়,২৭ অক্টোবর রবিবার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনের রংপুর-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে ওই দুই ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ সিরাজ উদ্দিন (৬০), পিতা- মৃত: আনছার আলী মন্ডল, সাং- পশ্চিম রামখানা, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম এবং ২। মোঃ রিফাত ব্যাপারী (২৫), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- বড় লৈ, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম। তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

​মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ শ্রমিক আটক

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

জুলাই আদেশ ঘোষণা হচ্ছে আজ

ভাইস চেয়ারম্যান রাজু হ্যান্ডকাপসহ পালানোর কাণ্ডে শিবগঞ্জ থানা থেকে এসআই মামুনকে প্রত্যাহার

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৪৫ বাংলাদেশি আটক

নেত্রকোনার বারহাট্টা উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা জিনিয়া জামান এর যোগদান

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর