ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৮, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।এর আগে এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে দ্বিতীয় দিনের মতো এটিএম আজহারুল ইসলামের শুনানি শুরু হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন এড. মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন এড. রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জোবায়ের, এড. মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ জামায়াত নেতারা।

তারও আগে, বুধবার (৬ মে) মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আপিল বিভাগ। গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সাথে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তার পরের দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলে আদালত।’

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ

ফরিদগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে উইন্ডিজের ইতিহাস

মালয়েশিয়াজুড়ে ব্যাপক অভিযান, আতঙ্কে বাংলাদেশি অবৈধ প্রবাসীরা

ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার, নগদ টাকাসহ সোনা উদ্ধার

মানসম্পন্ন পণ্য উৎপাদনে BSUA ও BSTI এর যৌথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

বিএনপির সমর্থনে ইউনূস সরকার টিকে আছে: দুদু