ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চিলমারীর ঐতিহ্যবাহী ম্যালানি উৎসবে গান দর্শক মাতালেন এসআই জাহাঙ্গীর

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

আখতারুজ্জামান আসিফ,
ঢাকায় উদযাপিত হলো চিলমারীর ঐতিহ্যবাহী ম্যালানি উৎসব
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী ম্যালানি উৎসব এবার উদযাপিত হলো রাজধানী ঢাকায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ঢাকাস্থ চিলমারী সমিতির উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। দিনটি ঘিরে টিএসসি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

এ উৎসবে ঢাকায় বসবাসরত চিলমারীসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ অংশ নেন।

চিলমারীর ঐতিহ্যবাহী বাবুর্চি হায়দার আলী ও তার দল চাউলের আটা, মাংস ও বিশেষ মসলার সংমিশ্রণে রান্না করেন সুস্বাদু ম্যালানি। অতিথিরা উপভোগ করেন শেকড়ের সেই স্বাদ। পরে টিএসসি মিলনায়তনে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. মতিয়ার রহমান। তিনি জানান, শুধু ম্যালানি উৎসব নয়, আগামীতে ভাওয়াইয়া উৎসব, পিঠা উৎসব, পিকনিকসহ একাধিক আয়োজন করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিলমারী সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব হারুন অর রশিদ। তিনি সমিতির কার্যক্রম তুলে ধরে সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, ম্যালানি মূলত একটি আটা এবং মাংসের সমন্বয়ে তৈরি বিশেষ ধরনের তরকারি। যা এই অঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় খাবার।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: তথ্য দাখিল আপিল বিভাগে

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

নেত্রকোনায় মানব পাচারের অভিযোগে জড়িত চীনা নাগরিক আটক

পুঠিয়ার বিড়ালদহে বিএনপি নেতা দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পেল ৫৮তম জি আই স্বীকৃতি

কুষ্টিয়ায় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পথসভা অনুষ্ঠিত