ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গণশুনানি অনুষ্ঠিত: কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৬, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
​মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও সরকারি সেবাগুলোর মানোন্নয়নে জনগণের সরাসরি মতামত জানতে বগুড়ায় এক গুরুত্বপূর্ণ ‘গণশুনানি’র আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।

​বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা পরিষদ কনফারেন্স রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার উপসচিব জনাব মো: মাহবুব আলম।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া, জনাব মো: মাসুদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহবুব আলম মাদক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয় ঢাকার পরিচালক (নিরোধশিক্ষা) জনাব মাজহারুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বগুড়া জনাব হোসাইন মুহাম্মদ রায়হান।

​গণশুনানিতে বিভিন্ন স্তরের সেবাগ্রহীতা ও প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার, ইসলামী ফাউন্ডেশনের বগুড়া ডিডি, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, নার্স, বিভিন্ন লাইসেন্সধারী নারী বার মালিক, হোমিওপ্যাথি চিকিৎসক, ক্লিনিক মালিক সমিতি, মাদক নিরাময় কেন্দ্র মালিক সমিতির প্রতিনিধি এবং মাদকদ্রব্য সেবন থেকে সুস্থ হয়ে ফেরা ব্যক্তিরা।

​সভায় বক্তারা মাদক নির্মূলে বিভিন্ন ব্যবহারিক চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।

​সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাসুদ হোসেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি অধিদপ্তরকে প্রাপ্ত মতামতগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

​আয়োজনে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধার, কুড়িগ্রামের ২ জন গ্রেফতার

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

নেত্রকোণায় প্রতারণার অভিযোগে নারীসহ গ্রেফতার ৬জন

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

মালয়েশিয়ায় একটি বাসা থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

গফরগাঁও সাহিত্য সংসদের উদোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন

নেত্রকোনার কেন্দুয়ায় কঙ্কাল উদ্ধার

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ‘লজিক লাইটহাউজ’ বিতর্ক ক্লাবের শুভ উদ্ভোদন