ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় একটি বাসা থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৬, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের আলোর গাজাহ এলাকার একটি বাসা থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে তারা দুই ভাই বলে জানিয়েছেন প্রতিবেশীরা।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে ওই এলাকার দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা-২ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম কসমো জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই আত্মহত্যা করেছেন।প্রতিবেশী মুহাম্মদ জুহাইলি মোহদ জিন বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আমরা তাদের ঘরে ঝগড়ার শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর তাদের এক রুমমেট ফিরে এসে দেখেন- একজন রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, অন্যজন শোবার ঘরে অচেতন।তিনি বলেন, ওই দুই বাংলাদেশি নিজেদের ভাই হিসেবে পরিচয় দিতেন। দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।জানা গেছে, নিহতদের মধ্যে একজনের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক, যিনি দুই সপ্তাহ আগে সন্তানকে নিয়ে চলে গেছেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।মেলাকা পুলিশের প্রধান দাতুক দজুলখাইরি মুখতার ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ অনুষ্ঠিত

করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা

বগুড়ায় খুনসহ ডাকাতির মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৪ জন

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর