ঢাকা আজ রবিবার, ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ঘোড়াঘাটে কৃষিতে প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ২, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষা এবং কলাকৌশল বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি সেচ বিভাগের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির প্রাপ্যতা কমে আসায় কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।বিএডিসি সেচ বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, পশ্চিমাঞ্চল অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. খান ফয়সাল আহমদ, ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বুয়েটের প্রফেসর ড. সারাহ নওরিন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, রংপুর (সেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মোঃ মিজানুল ইসলাম, যশোর জোনের পানি সম্পদ এবং পল্ডার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ মাহবুব আলম, দিনাজপুর (সেচ) রিজিয়নের নির্বাহী প্রকৌশলী, সৈয়দা সাবিহা জামাল, যশোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুল ইসলাম প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পলিশেডে ফসল উৎপাদনে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে ফসল রক্ষা, উৎপাদনের গুণগত মান বজায় এবং এ ধরনের প্রযুক্তি কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা বিষয়ে আলোচনা ও চাষাবাদের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও বিভিন্ন এলাকার কৃষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় বেতন বঞ্চিত বাংলাদেশি শ্রমিকদের পাশে সনি কোম্পানি

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

রাজশাহীর দুর্গাপুরে জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড হস্তান্তর

সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

নদী ভাঙন ; প্রকৃতির খেলা নাকি পরিকল্পিত প্রজেক্ট রাজনীতি?

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য

সউদীতে পৌঁছেছেন ৫৯ হাজার হজযাত্রী, ভিসা ইস্যু শতভাগ সম্পন্ন