ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল আজ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১২, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আজ সোমবার রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল রবিবার ভোর ৪টার দিকে শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।,

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের জানানো হয়েছে, আজ যে ঘোষণা হয়েছে সেই ঘোষণার প্রজ্ঞাপন জারি হবে সোমবার। আমরা সোমবার প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল করব।

সে পর্যন্ত আপনারা তাদের পর্যবেক্ষণ করবেন। আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যাবেন। পরে আমাদের আবার রাস্তায় নামতে হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’

তিনি আরো বলেন, ‘আমাদের তিনটা দাবি ছিল।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্তকরণ এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা। অন্তর্বর্তী সরকার আজ যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্য দিয়ে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এত দিন পর্যন্ত ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দল হিসেবে বিচারে কোনো বিধান ছিল না, আজ সেই বিধান যুক্ত হয়েছে। এ ঘটনাগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।

তবে আমরা মনে করি, এতটুকুই যথেষ্ট নয়।’

জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানা লক্ষ করা যাচ্ছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখানে গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রতাও আমরা দেখেছি। শাপলা, জুলাইসহ সব গণহত্যার বিচার যেখানে ত্বরিতগতিতে হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি অনেক জুলাই আহতের মামলা নিচ্ছে না অনেক থানা। এমনকি দেশে বিভিন্ন প্রান্তে জুলাই যোদ্ধারা আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হচ্ছে। এ বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ জানতে চাই।’

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দুই কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ায় পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

সড়ক শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

১ লাখ কর্মী নিতে চায় জাপান, টাস্কফোর্স গঠন: প্রেস সচিব

মালয়েশিয়ায় পেনাং রাজ্যে পুলিশের অভিযান ২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগের বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ সন্তোষজনক – খাদ্য উপদেষ্টা

বাঘাইছড়িতে বিএনপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতি জোরদার, মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৮

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ২১ বাংলাদেশি আটক

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু আটক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা

ঢাকা থেকে নরসিংদীতে নিয়ে রাইড শেয়ারের যাত্রীকে ধর্ষণ, মোটরসাইকেলচালকের স্বীকারোক্তি